বাংলা লেখাকে সর্বজনীন রূপ দেওয়া হয়েছে ইউনিকোডের মাধ্যমে। বাংলা ফন্ট আগের মত বিজয় ক্লাসিকে লিখতে হয় না। তাই আমরা ফটোশপে ওয়েব থেকে যে কোন টেক্সট কপি করে সেটাকে ডিজাইনে ব্যবহার করতে পারি।
সরকারি অফিস থেকে শুরু করে যে কোন ওয়েবসাইট এবং প্রিন্ট মাধ্যমে এখন ইউনিকোডের শেখানো হয় এবং প্রফেশনালি ব্যবহার করা হয়।
এই পোস্টে ইউনিকোডে লেখার নিয়ম এবং ফন্ট ডাউনলোড লিংক দেওয়া হল।
ফটোশপে বাংলা ইউনিকোড লেআউট
ডিজাইনাররা ইউনিকোডে ঝামেলাহীন ভাবে লেখার জন্য ফটোশপে বা ইলাস্ট্রেটরে Edit > Preferences > Type অপশনে গিয়ে Middle Eastern and South Asian অন করে দিবেন।


বিজয় দিয়ে লিখলে নিশ্চিত হোন আপনি যে কীবোর্ড টি ব্যবহার করছেন সেটি বিজয় সাপোটের্ড কিনা…


কিভাবে ইউনিকোডে লিখবেন?
বিজয় কিবোর্ড কিংবা অভ্র দিয়ে লিখতে পারেন। আমি ব্যক্তিগত ভাবে বিজয় দিয়ে লিখি তবে বিজয়ে লিখার সময় অবশ্যই বিজয় ক্লাসিক/বিজয় ইউনিকোডে না লিখে শুধু ইউনিকোডে লিখবেন।
বাংলা টাইপ টিউটর
ইউটিউবে Bijoy Typing Tutor লিখে গুগল করলে এই ফাইলের আপলোডারের ভিডিও পাবেন… ডাইনলোড লিংকটি উপরের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন থেকে নেওয়া হয়েছে।
বাংলা ইউনিকোড ফন্ট কালেকশন
ডিজাইনকে সুন্দর করার জন্য যে সকল ইউনিকোড ফন্ট ব্যবহার করতে পারেন
Hind Siliguri (হিন্দ শিলিগুড়ি)
টাইটেল এবং পেরাগ্রাফ উভয় কাজেই ব্যবহার করা যাবে

Baloo Da (বালু দা)
টাইটেল এবং পেরাগ্রাফ উভয় কাজেই ব্যবহার করা যাবে

Galada(গালাদা)
সাধারণত হেডিং এবং বড় ধরণের লেখা যেমন টিশার্টের ডিজাইনে ব্যবহার করতে পারেন তবে প্যারাগ্রাফে ব্যবহার না করাই উত্তম।

একুশে গোধূলি ekushey godhuli
সাধারণত হেডিং এবং বড় ধরণের লেখা যেমন টিশার্টের ডিজাইনে ব্যবহার করতে পারেন তবে প্যারাগ্রাফে ব্যবহার না করাই উত্তম।

কালপুরুষ (kalpurush)
এই ফন্ট শুধু মাত্র পেরাগ্রাফে ব্যবহার করবেন। হেডিংয়ে ব্যবহার না করাই উত্তম

বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড ওয়েবসাইট

ফন্ট শপ, এখানকার সবগুলো বাংলা ফন্টই ইউনিকোড, ফ্রি ফন্টের পাশাপাশি প্রিমিয়াম ফন্টও রয়েছে এই সপে।

ফন্ট নিয়ে অন্যান্য আর্টিকেল

কোন মতামত বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট বা পোস্ট শেয়ার নতুন নতুন কন্টেন্ট লিখার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ
বাংলা লিখতে যে ধরণের সমস্যা হতে পারে
যদিও এই ভিডিওতে বিজয় ক্লাসিকের বর্ণনা দেওয়া হয়েছে তবে একই সমস্যা গুলো ইউনিকোডের ক্ষেত্রেও দেখা যায়।
আরো যে সকল পোস্ট পড়তে পারেন:
- ফ্রিপিক যেসকল কারনে ডিজাইন রিজেক্ট করে
- গ্রাফিক রিজার্ভ মার্কেটপ্লেস নন-এক্সক্লুসিভ অথরশিপ (বিস্তারিত)
- জানুন কিভাবে ডিজাইনারদের ভবিষ্যত অসাম হয়!
- ফ্রিপিক অথর গাইডলাইন সাথে ১০০০ টাকার ফ্রি ওয়েব ডিজাইন কোর্স
- নতুন গ্রাফিক ডিজাইনার? মাথায় আইডিয়া আসে না?
- গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন? কোথায় শিখবেন?
২০২৬-এ বাংলা ফন্ট নিয়ে যা জানা দরকার
এই লেখাটি প্রথম প্রকাশের পর বাংলা ফন্টের জগতে বেশ কিছু পরিবর্তন এসেছে। নিচে হালনাগাদ কিছু তথ্য দেওয়া হলো।
ফ্রি ও নিরাপদ বাংলা ফন্ট কোথায় পাবেন
- Google Fonts (Bengali) — সম্পূর্ণ ফ্রি, কমার্শিয়াল ব্যবহারের অনুমতি আছে এবং ওয়েব ও প্রিন্ট দুই জায়গাতেই ব্যবহার করা যায়। Hind Siliguri, Anek Bangla, Baloo Da, Tiro Bangla-সহ বেশ কিছু ভালো মানের ফন্ট এখানে পাবেন। মার্কেটপ্লেসের ডিজাইনের জন্য এটিই সবচেয়ে নিরাপদ উৎস।
- লিপিঘর ও অন্যান্য বাংলা ফন্ট রিপোজিটরি — সুন্দর ডিসপ্লে ফন্ট পাওয়া যায়, তবে ডাউনলোডের আগে প্রতিটি ফন্টের লাইসেন্স আলাদা করে দেখে নিন।
- ক্লাসিক ইউনিকোড ফন্ট — SolaimanLipi, Kalpurush, Nikosh এখনো বহুল ব্যবহৃত, বিশেষ করে ডকুমেন্ট ও সরকারি কাজে।
লাইসেন্স নিয়ে সতর্কতা (গুরুত্বপূর্ণ)
ফ্রি ডাউনলোড করা যায় মানেই সেটি কমার্শিয়াল কাজে ফ্রি নয়। ক্লায়েন্টের ডিজাইনে বা মার্কেটপ্লেসে টেমপ্লেট জমা দেওয়ার আগে অবশ্যই দেখে নিন ফন্টটির লাইসেন্স বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় কি না। মাইক্রোস্টক সাইটে লাইসেন্স-জটিলতার কারণে ডিজাইন রিজেক্ট হওয়া খুব সাধারণ ঘটনা।
ইউনিকোড না লিগ্যাসি — কোনটা ব্যবহার করবেন?
আজকের দিনে কার্যত সব ক্ষেত্রেই ইউনিকোড ব্যবহার করাই ঠিক। ইউনিকোডে লেখা টেক্সট যেকোনো ডিভাইস, ওয়েবসাইট ও সফটওয়্যারে ঠিকভাবে দেখা যায়, কপি-পেস্ট করা যায় এবং সার্চ করা যায়। বিজয় ক্লাসিকের মতো লিগ্যাসি লেআউটে লেখা টেক্সট অন্য কম্পিউটারে ভেঙে যেতে পারে। পুরোনো কোনো ফাইল নিয়ে কাজ করলেই কেবল লিগ্যাসি ফন্টের দরকার হতে পারে।
ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম কীভাবে বের করবেন, তা জানতে পড়ুন — ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম সহজেই জেনে নিন। আর টাইপোগ্রাফি শিখতে দেখুন বাংলা টাইপোগ্রাফি টিউটোরিয়াল কালেকশন।






3 Comments
Arif Hosen
thanks boss.it’s very helpful.
Azim Bin Aziz
ধন্যবাদ নাছের ভাই
পড়ুয়া
হিন্দ সিরি ফন্টটা যে কতদিন খুঁজছি। ধন্যবাদ।