ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম সহজেই জেনে নিন

ফটোশপে ফন্টের নাম

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি মোশারফ হোসেন। গ্রাফিক ডিজাইনার হিসাবে ফাইভারে কাজ করছি, পাশাপাশি গ্রাফিক রিজার্ভের জন্য টেমপ্লেট ডিজাইন করি।

আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। যারে মাধ্যমে ফটোশপে ডিজাইন কারা সবগুলা ফন্টের নাম সহজেই জেনে নেওয়া যাবে।

ডিজাইনে ব্যবহার করা ফন্টের নাম আপনি জানেন কি?


উত্তর: অবশ্যই জানেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ কিছু ফন্ট ব্যবহার করি ডিজাইনে। সেটা অনেক সময় বিশেষ কোন বেপার না। তবে আমরা যখন মার্কেটপ্লেস-এর জন্য ডিজাইন টেমপ্লেট তৈরি করি তখন অবশ্যই সবগুলো ফন্টের নাম জানা বাধ্যতামূলক। কারণ আমরা চাইব না পেইড কোনো ফন্ট ব্যবহার করতে এবং অবশ্যই ফন্টের নাম লিখতে হয় রিডমি ফাইলে। তখন ডিজাইনে ব্যবহার করা ফন্ট রিডমি ফাইল কিংবা ডেসক্রিপশনে না লিখলে সেটার কারণে ডিজাইন রিজেক্ট হতে পারে।

এই ক্ষেত্রে প্রত্যেকটা ফন্টের নাম আলাদা আলাদা ভাবে চেক করাটা একটু বিরক্তি কর। যাহা আমার বেলায় হয় সাধারনত। এই সমস্যা দূর করার জন্য আমি চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ সফল হয়েছি। তাই চিন্তা করলাম আমার মত অনেকের মনে প্রশ্ন এসেছিল যে, ডিজাইনে ব্যবহার করা ফন্টগুলো নাম যদি এক ক্লিক-এ বের করা যেত তাহলে ভাল হত।

দয়া করে নিচের স্ক্রিনশটগুলো দেখুন এবং ছোট্ট একটা স্ক্রিপ্ট ব্যবহার করে বের করে ফেলুন আপনার ডিজাইনে ব্যবহার করা ফন্টগুলোর নাম।


Step 1:

File মেনুতে গিয়ে ‍Scripts অপশন এর মধ্যে Browse… -এ ক্লিক করবেন।


Step 2:

Browse… -এ ক্লিক করার পর Window থেকে Detect Fonts.jsx ফাইলটি সিলেক্ট করে Load বাটনে ক্লিক করুন।


সুন্দরভাবে আপনার সামনে ফন্টের নামগুলো দেখা যাচ্ছে।

লেখায় যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কোন পরামর্শ থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার অন্যকোন টিউটোরিয়াল নিয়ে হাজির হব।

ফন্ট চেনার আরও কিছু উপায় (২০২৬ আপডেট)

উপরের স্ক্রিপ্টটি কাজ করে তখনই, যখন PSD ফাইলটি আপনার নিজের হাতে আছে। কিন্তু অনেক সময় আমাদের শুধু একটা ছবি বা একটা ওয়েবসাইট দেখে ফন্ট চিনতে হয়। সেই ক্ষেত্রে নিচের উপায়গুলো কাজে লাগবে।

১. ফটোশপের নিজস্ব Match Font

ফটোশপে Type > Match Font অপশনটি ছবির ভেতরের লেখা বিশ্লেষণ করে কাছাকাছি ফন্ট দেখায়। কোনো এক্সটার্নাল টুল লাগে না। তবে এটি মূলত ইংরেজি বা ল্যাটিন ফন্টে ভালো কাজ করে।

২. ওয়েবসাইটের ফন্ট চিনতে ব্রাউজার এক্সটেনশন

কোনো ওয়েবসাইটে ব্যবহৃত ফন্ট জানতে Fonts Ninja, WhatFont বা Font Finder-এর মতো ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এগুলো ছবি বিশ্লেষণ করে না — সরাসরি ওয়েবসাইটের CSS কোড পড়ে ফন্টের নাম বলে দেয়।

বাংলার জন্য সুখবর: যেহেতু এগুলো কোড পড়ে, ছবি নয় — তাই ওয়েবসাইটে ব্যবহৃত বাংলা ফন্টের নামও এগুলো ঠিকঠাক ধরতে পারে। বাংলা ফন্ট চেনার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটি এটি।

৩. ছবি থেকে ফন্ট খোঁজার অনলাইন টুল

  • WhatTheFont (MyFonts) — ছবি আপলোড করলে কাছাকাছি ফন্ট দেখায়।
  • WhatFontIs — বড় ডেটাবেস, ফ্রি বিকল্পও দেখায়।
  • Fontspring Matcherator — পরিষ্কার ছবিতে ভালো ফল দেয়।

এই তিনটিই মূলত ইংরেজি/ল্যাটিন ফন্টের জন্য তৈরি। ভালো ফল পেতে ছবিটি পরিষ্কার হতে হবে, লেখা সোজা থাকতে হবে এবং অক্ষরগুলো একটার সাথে আরেকটা লেগে থাকা চলবে না।

বাংলা ফন্ট চেনার ক্ষেত্রে বাস্তবতা

সৎভাবে বলি — ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলা ফন্ট শনাক্ত করার মতো নির্ভরযোগ্য টুল এখনো নেই। উপরের টুলগুলো বাংলা লেখার ছবি দিলে সাধারণত ভুল বা অপ্রাসঙ্গিক ফল দেয়। তাই বাস্তবে যেভাবে কাজটা করবেন:

  • PSD বা AI ফাইল হাতে থাকলে — এই পোস্টের স্ক্রিপ্টটি, অথবা Character প্যানেল থেকেই নামটা পেয়ে যাবেন। এটাই সবচেয়ে নিশ্চিত উপায়।
  • ওয়েবসাইট হলে — ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করুন (উপরে বলা হয়েছে)। বাংলাতেও কাজ করে।
  • শুধু ছবি থাকলে — পরিচিত বাংলা ফন্ট লাইব্রেরির সাথে মিলিয়ে দেখুন। Google Fonts-এর Bengali সেকশন, লিপিঘর, কিংবা SolaimanLipi / Kalpurush / Nikosh-এর মতো বহুল ব্যবহৃত ফন্টগুলো আগে মিলিয়ে দেখুন — বেশিরভাগ বাংলা ডিজাইনে এগুলোই ঘুরেফিরে আসে।
  • AI-এর সাহায্য নিতে পারেন — ChatGPT বা Gemini-তে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলে অনেক সময় কাছাকাছি ধারণা পাওয়া যায়। তবে উত্তরটি নিশ্চিত ধরে নেবেন না, মিলিয়ে যাচাই করে নিন।

মনে রাখবেন: মার্কেটপ্লেসের জন্য ডিজাইন করলে শুধু ফন্টের নাম জানলেই হবে না — সেই ফন্টের লাইসেন্স কমার্শিয়াল ব্যবহারের অনুমতি দেয় কি না, সেটাও দেখে নিতে হবে। ফ্রি ফন্ট মানেই কমার্শিয়াল ব্যবহারের জন্য ফ্রি নয়।

ফন্ট নিয়ে অন্যান্য আর্টিকেল

ডিজাইনে ফন্ট এর ব্যবহার - Recommended Free fonts for Graphic Designers
Popular bangla fonts
বাংলা ইউনিকোড ফন্ট কালেকশন

Note: In this article I discussed how to get the used font list quickly in Photoshop.

ধন্যবাদ সবাইকে 🙂

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

ফ্রিল্যান্সারদের জন্য কোস্টারিকায় এক বছরের ডিজিটাল নোম্যাড ভিসা

আপনি যদি একজন ফ্রিল্যান্সার, রিমোট এমপ্লয়ি, বা ডিজিটাল উদ্যোক্তা হন, তবে এখনই প্রস্তুত হন এক নতুন লাইফস্টাইলের জন্য। মধ্য আমেরিকার সুন্দর দেশ কোস্টারিকা দিচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা,

🧠 AI দিয়ে গুগল সার্চ অটোমেশন করে লিড জেনারেশন: ৫টি ইউটিউব ভিডিও গাইড 🎥

আজকাল শুধুমাত্র ফেসবুক অ্যাড বা ইমেইল ক্যাম্পেইনের উপর নির্ভর করে লিড জেনারেশন করা যথেষ্ট নয়। এখন আপনি এআই টুলস ব্যবহার

✉️ কোল্ড ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল: ৪টি ইউটিউব ভিডিওতে মাস্টারি শিখুন

ডিজিটাল মার্কেটিংয়ে কোল্ড ইমেইল একটি শক্তিশালী টুল, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার লিড জেনারেশন এবং ক্লায়েন্ট কনভার্সনের হার অনেক