ফ্রিপিকে ডিজাইন রিজেকশনের কারণ ও সাবধানতা (একজন ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা)

ফ্রিপিকে ডিজাইন রিজেকশানের কারণ ও সাবধানতা

যাঁরা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে ডিজাইন নিয়ে কাজ করেন—বিশেষ করে যাঁরা GraphicRiver-এ চেষ্টা করেন—তাঁদের কাছে অনেক ডিজাইন জমা থাকে, যেগুলো দিয়ে সহজেই Freepik-এ কাজ শুরু করতে পারেন। রিজেক্ট হওয়া অনেক ডিজাইনও সংশোধন করে ট্রাই করতে পারেন। তবে শর্ত একটাই—ডিজাইন অবশ্যই মার্কেটপ্লেস স্ট্যান্ডার্ডের হতে হবে, নইলে রিজেক্ট হবে।

চলুন জেনে নিই, Freepik সাধারণত যেসব কারণে ডিজাইন রিজেক্ট করে। (নতুনরা অবশ্যই ভালোভাবে কাজ শিখে তারপর চেষ্টা করবেন।)

রিজেকশনের সাধারণ কারণগুলো

  1. লেয়ার অর্গানাইজেশন ও বানান: লেয়ার ভালোভাবে গুছিয়ে রাখুন এবং বানানের দিকে খুব গুরুত্ব দিন। লেয়ারে বা ডিজাইনে বানান ভুল থাকলে “Language wrongly used” ইস্যুতে রিজেক্ট হতে পারে।
  2. কপিরাইট ও ট্রেডমার্ক: কমার্শিয়াল ব্যবহারের অনুমতি নেই এমন ছবি ব্যবহার করবেন না—”Trademark/Copyright” ইস্যুতে রিজেক্ট হবে। গুগল সার্চ থেকে নেওয়া ছবি কখনোই ব্যবহার করবেন না। ফ্রি ছবির জন্য Unsplash বা Pexels ব্যবহার করতে পারেন। তবে সাবধান—ফ্রি সাইটের ছবিতেও যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পরিচয় (যেমন ছবিতে স্পষ্ট দৃশ্যমান কোনো ব্র্যান্ডের লোগো) থাকে, তাহলেও কপিরাইট ইস্যু ধরতে পারে।
  3. প্লেসহোল্ডার ও কম্পোজিশন: ছবির জন্য স্মার্ট অবজেক্ট হিসেবে সঠিকভাবে প্লেসহোল্ডার বানান, আর ডিজাইনে ছবি যতটুকু দৃশ্যমান ঠিক ততটুকু এরিয়াই ব্যবহার করুন। নইলে “Composition” ইস্যুতে রিজেক্ট হতে পারে।
  4. Aesthetic and technical issues: এই কারণে রিজেক্ট হলে বুঝবেন ডিজাইনটি এখনো মার্কেটপ্লেস উপযোগী হয়নি। প্রফেশনাল মানে না আনা পর্যন্ত দ্বিতীয়বার সাবমিট করবেন না। এর পেছনে থাকতে পারে কালার সমস্যা, কম্পোজিশন সমস্যা, টাইপোগ্রাফি সমস্যা, লেয়ার অর্গানাইজেশনের সমস্যা—কিংবা সহজভাবে, ওই ধরনের ডিজাইনের মার্কেটে এখন চাহিদা নেই।
  5. ফন্ট ও অ্যালাইনমেন্ট: ফ্রি ফন্ট ব্যবহার করুন এবং কনটেন্ট প্রোপারলি অ্যালাইন করুন। টেক্সট কোনো বক্সের মধ্যে দিলে খেয়াল রাখুন—বক্স যেন টেক্সট এরিয়ার চেয়ে বড় না হয়, অন্য লেখার ওপর না চলে যায়, বা সেফ এরিয়ার বাইরে না যায়। নির্দিষ্ট অংশের চারপাশে সমান গ্যাপ রাখার চেষ্টা করুন, আর টেক্সটের সিকোয়েন্স (কোনটার পর কোনটা, কোনটা হাইলাইট হবে) ঠিক রাখুন—নইলে “Typography wrongly used” ইস্যু আসবে।
  6. অ্যাট্রিবিউশন: আইকন ও ইমেজ ব্যবহারে অথরকে যথাযথ ক্রেডিট দিন, নইলে “Do not attribute” ইস্যুতে রিজেক্ট হতে পারে। ডাউনলোডের সময় সাইটগুলো নিজেই “How to attribute” নির্দেশনা দেখায়—সেটি দেখে নিন।
  7. প্রিভিউ ইমেজ: প্রিভিউতে “Images not included” লিখে দিন, আর প্রিভিউতে PSD/EPS জাতীয় লেখা ব্যবহার করবেন না।
  8. ভাষা: ডিজাইনের সব কনটেন্ট ইংরেজিতে রাখার চেষ্টা করুন।
  9. Freepik-এর নিজস্ব এলিমেন্ট: Freepik-এর কোনো এলিমেন্ট (ফ্রি বা প্রিমিয়াম) নিজের সাবমিশনে ব্যবহার করবেন না—কপিরাইট ইস্যুতে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। যেহেতু প্রথমে স্বয়ংক্রিয় সিস্টেম ডিজাইন চেক করে, তাই এ ধরনের ঝুঁকি না নেওয়াই ভালো।

২০২৬: AI-জেনারেটেড কনটেন্ট নিয়ে সতর্কতা

এখন প্রায় সব মাইক্রোস্টক মার্কেটপ্লেসেরই AI দিয়ে তৈরি কনটেন্ট নিয়ে আলাদা নিয়ম আছে—কোথাও তা ঘোষণা দিয়ে জমা দিতে হয়, কোথাও নির্দিষ্ট ক্যাটাগরিতে সীমাবদ্ধ। AI টুল ব্যবহার করে কাজ দ্রুত করা যায় ঠিকই, কিন্তু জমা দেওয়ার আগে অবশ্যই দেখে নিন সেই মার্কেটপ্লেসের বর্তমান নীতিতে তা অনুমোদিত কি না এবং ঘোষণা দিতে হবে কি না। ভুল করলে শুধু ডিজাইন রিজেক্ট নয়, অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়তে পারে।

গুরুত্বপূর্ণ: মার্কেটপ্লেসের নিয়ম সময়ে সময়ে বদলায়। তাই সাবমিট করার আগে Freepik-এর বর্তমান অথর গাইডলাইন একবার দেখে নেবেন—এই লেখার নিয়মগুলো সাধারণ ধারণা দেওয়ার জন্য।

শেষ কথা

এগুলো খুবই কমন ইস্যু—ভালোভাবে খেয়াল রাখলে রিজেকশন অনেক কমে যাবে। মার্কেট রিসার্চ ও নিজের রিজেক্ট হওয়া ডিজাইন বিশ্লেষণ করেই এই কারণগুলো বের করেছি; এর মধ্যে অনেক ডিজাইন সংশোধন করে পরে অ্যাপ্রুভও করাতে পেরেছি—আলহামদুলিল্লাহ।

কম্পোজিশনজনিত রিজেকশন নিয়ে আরও পরিষ্কার ধারণা পেতে আবু নাসের ভাইয়ের কম্পোজিশন বিষয়ক ভিডিও সিরিজটি দেখতে পারেন।

ফ্রিপিক ও মার্কেটপ্লেস বিষয়ক অন্যান্য লেখা: সহজ উপায়ে ফ্রিপিকে ডিজাইন অ্যাপ্রুভ করানোর কৌশল · ফ্রিপিক যেসব কারণে ডিজাইন রিজেক্ট করে · প্যাসিভ আর্নিং: কোন মার্কেটপ্লেসে ফোকাস করবেন · পোর্টফোলিওতে কী রাখবেন · গ্রাফিক ডিজাইন কীভাবে শিখবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

ফ্রিল্যান্সারদের জন্য কোস্টারিকায় এক বছরের ডিজিটাল নোম্যাড ভিসা

আপনি যদি একজন ফ্রিল্যান্সার, রিমোট এমপ্লয়ি, বা ডিজিটাল উদ্যোক্তা হন, তবে এখনই প্রস্তুত হন এক নতুন লাইফস্টাইলের জন্য। মধ্য আমেরিকার সুন্দর দেশ কোস্টারিকা দিচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা,

🧠 AI দিয়ে গুগল সার্চ অটোমেশন করে লিড জেনারেশন: ৫টি ইউটিউব ভিডিও গাইড 🎥

আজকাল শুধুমাত্র ফেসবুক অ্যাড বা ইমেইল ক্যাম্পেইনের উপর নির্ভর করে লিড জেনারেশন করা যথেষ্ট নয়। এখন আপনি এআই টুলস ব্যবহার

✉️ কোল্ড ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল: ৪টি ইউটিউব ভিডিওতে মাস্টারি শিখুন

ডিজিটাল মার্কেটিংয়ে কোল্ড ইমেইল একটি শক্তিশালী টুল, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার লিড জেনারেশন এবং ক্লায়েন্ট কনভার্সনের হার অনেক